1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোংলায় ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে নৌবাহিনী বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ড ১২ ফেব্রুয়ারি নির্বাচন, গোঁজামিলের সুযোগ নেই-প্রধান উপদেষ্টা এনসিপি নির্বাচনে যাবে কী না এখন চিন্তাভাবনা করছে-আসিফ মাহমুদ ঢাকা ফোরামে জাইমা রহমানের ঐতিহাসিক অভিষেক ইসরায়েলে গণবিক্ষোভ,নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ‘অভ্যন্তরীণ যুদ্ধের’ ডাক গ্রিনল্যান্ড ইস্যু,যুক্তরাজ্য-ফ্রান্সসহ ইউরোপের ৮ দেশের ওপর বাড়তি শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের ইতিহাসে এত অল্প সময়ে এত সংস্কার আর কখনও হয়নি-আইন উপদেষ্টা বিপ্লব বনাম মব: চিফ প্রসিকিউটরের ‘সতর্কবার্তা’ ও রাজনীতিকদের উদ্বেগ

মহানগরীর পুকুর ও জলাশয়ের বর্তমান পরিস্থিতি: সংরক্ষণে করণীয় সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: মহানগরীর পুকুর ও জলাশয়ের বর্তমান পরিস্থিতি: সংরক্ষণে করণীয় সেমিনার বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এ অনুষ্ঠানের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খুলনা একটি জলাশয় সমৃদ্ধ শহর। কিন্তু আমাদের সচেতনতার অভাবে দিন দিন এর পরিমাণ কমে যাচ্ছে। জলাশয়গুলো সংরক্ষণে ব্যক্তি পর্যায়ে সবাইকে কাজ করতে হবে। পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় জলাশয় সংরক্ষণ করা প্রয়োজন। খুলনা মহানগরীতে অনেক পুকুর বা জলাশয় আছে সেগুলো অবহেলিত ও উপেক্ষিত। বর্তমানে যে পুকুর বা জলাশয় আছে সেগুলো সংস্কার করার আশ^াস প্রদান করেন প্রধান অতিথি।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে সেমিনারে পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাদিকুল ইসলাম, কেসিসির পরিকল্পনা কর্মকর্তা রেজবিনা খানম রিক্তা, শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিইপিআর এর চেয়ারপার্সন গৌরঙ্গ নন্দী। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বেলার সমন্বয়ক মোঃ মাহফুজুর রহমান মুকুল। সেমিনারে কেসিসির কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিশ^বিদ্যালের শিক্ষক, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট