1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোংলায় ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে নৌবাহিনী বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ড ১২ ফেব্রুয়ারি নির্বাচন, গোঁজামিলের সুযোগ নেই-প্রধান উপদেষ্টা এনসিপি নির্বাচনে যাবে কী না এখন চিন্তাভাবনা করছে-আসিফ মাহমুদ ঢাকা ফোরামে জাইমা রহমানের ঐতিহাসিক অভিষেক ইসরায়েলে গণবিক্ষোভ,নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ‘অভ্যন্তরীণ যুদ্ধের’ ডাক গ্রিনল্যান্ড ইস্যু,যুক্তরাজ্য-ফ্রান্সসহ ইউরোপের ৮ দেশের ওপর বাড়তি শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের ইতিহাসে এত অল্প সময়ে এত সংস্কার আর কখনও হয়নি-আইন উপদেষ্টা বিপ্লব বনাম মব: চিফ প্রসিকিউটরের ‘সতর্কবার্তা’ ও রাজনীতিকদের উদ্বেগ

বিজিবি’র অভিযানে বেনাপোল সীমান্তে ৪৩ লাখ টাকার ভারতীয় পন্য ও মাদক আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল সীমান্তের আইসিপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, কাশিপুর বিওপি, পাঁচপীরতলা বিওপি এবং সীমান্ত সংলগ্ন আরও কয়েকটি পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৪৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল,ফেনসিডিল ও দেশি-বিদেশি মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

বুধবার এবং বৃহস্পতিবার সকাল সন্ধ্যা সীমান্ত এলাকা পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য এবং মাদকের চালান আটক করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান,নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, কাশিপুর বিওপি এলাকায় দুইদিনে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৪৩ লাখ মূল্যের ভারতীয় শাড়ী, থ্রী-পিচ, চাদর, কম্বল, ফেনসিডিল, দেশি-বিদেশি মদ এবং বিভিন্ন প্রকারের কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

আটক মালামাল বেনাপোল কাস্টমসে এবং মাদকদ্রব্য ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবির এই অধিনায়ক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট