1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোংলায় ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে নৌবাহিনী বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ড ১২ ফেব্রুয়ারি নির্বাচন, গোঁজামিলের সুযোগ নেই-প্রধান উপদেষ্টা এনসিপি নির্বাচনে যাবে কী না এখন চিন্তাভাবনা করছে-আসিফ মাহমুদ ঢাকা ফোরামে জাইমা রহমানের ঐতিহাসিক অভিষেক ইসরায়েলে গণবিক্ষোভ,নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ‘অভ্যন্তরীণ যুদ্ধের’ ডাক গ্রিনল্যান্ড ইস্যু,যুক্তরাজ্য-ফ্রান্সসহ ইউরোপের ৮ দেশের ওপর বাড়তি শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের ইতিহাসে এত অল্প সময়ে এত সংস্কার আর কখনও হয়নি-আইন উপদেষ্টা বিপ্লব বনাম মব: চিফ প্রসিকিউটরের ‘সতর্কবার্তা’ ও রাজনীতিকদের উদ্বেগ

সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু

  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচারের শিকার ১৫ বাংলাদেশি নারী ও শিশু বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল বন্দরে হস্তান্তর করেছে ভারতীয় পুলশি।

শুক্রবার (২০ ডসিম্বের) রাত সাড়ে ৯ টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসা নারী-শিশুরা যশোর,সাতক্ষীরা,খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা। আইনি সহায়তা দিতে রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার নামে দুটি এনজিও তাদের দায়িত্ব গ্রহণ করেছে।দেশের বিভিন্ন সীমান্ত পথে তারা ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল। এদের বয়স ১৫-৪৫ বছরের মধ্যে।

জাস্টিজ অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যান। এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায়, তাহলে দেয়া হবে বলেও জানান এই র্কমর্কতা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোঃ ইব্রাহিম আহমেদ জানান, বিভিন্ন সময় পাচারের শিকার হয়ে এরা ভারতের মুম্বাই যায়।অবৈধভাবে বসবাসের অভিযোগে সেখানকার পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। আদালত তাদের এক থেকে দুই বছরের সাজা দেয়। সাজা শেষে আজ রাতে দেশে ফিরেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এবং রাইটস যশোর নামে দুটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট