1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি সরকার চাইলে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান-পিসিবি চেয়ারম্যান স্বাধীনতাবিরোধীরা এখন ভোট চাচ্ছে: মির্জা ফখরুল লেবার পার্টিকে যুক্ত করে জামায়াতের ফের ১১ দলীয় জোট গঠন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না: জিএম কাদের জর্জিয়ায় নিজ হাতে স্ত্রীসহ ৪ খুন, আলমারিতে লুকিয়ে প্রাণ বাঁচাল তিন শিশু ভারতের গুরুত্বপূর্ণ সহযাত্রী বাংলাদেশ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় মহান স্বাধীনতা অর্জন করেছি-প্রধান উপদেষ্টা পাইকগাছায় ফ্রেন্ডশিপ নবপল্লবের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন- ইউএনও রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়া দেশত্যাগ

কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই-ফিরোজ সরকার

  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা বিভাগীয় কমিশরার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার বলেছেন, কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। সে কারণে সরকারের পক্ষ থেকে পর্যায়ক্রমে সকল কর্মকর্তা-কর্মচারীদের জন্য অভ্যন্তরীণ প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সকলকে নিজ দায়িত্ব সততা ও দক্ষতার সাথে পালন করার আহবান জানিয়ে তিনি বলেন, দায়িত্বে অবহেলা বা কাজে অনিহা প্রকাশ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেসিসি প্রশাসক সোমবার দুপুরে কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ ২০২৪-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ৮দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
প্রশিক্ষণের প্রথম দিনে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা,২০১৯ এর আওতায় ‘‘বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, বিনানুমতিতে অফিস ত্যাগ, বিলম্বে উপস্থিতি, অপরাধের পুনরাবৃত্তির জন্য দন্ড, পুনর্বিবেচনা, দন্ডের অর্থ কর্তন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিধি’’ ইত্যাদি বিধিমালা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, প্রশাসকের ব্যক্তিগত সচিব বিধান কান্তি হালদার, প্রশাসনিক কর্মকর্তা মোল্যা মারুফ রশিদ সহ প্রশিক্ষণার্থীগণ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট