1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি সরকার চাইলে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান-পিসিবি চেয়ারম্যান স্বাধীনতাবিরোধীরা এখন ভোট চাচ্ছে: মির্জা ফখরুল লেবার পার্টিকে যুক্ত করে জামায়াতের ফের ১১ দলীয় জোট গঠন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না: জিএম কাদের জর্জিয়ায় নিজ হাতে স্ত্রীসহ ৪ খুন, আলমারিতে লুকিয়ে প্রাণ বাঁচাল তিন শিশু ভারতের গুরুত্বপূর্ণ সহযাত্রী বাংলাদেশ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় মহান স্বাধীনতা অর্জন করেছি-প্রধান উপদেষ্টা পাইকগাছায় ফ্রেন্ডশিপ নবপল্লবের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন- ইউএনও রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়া দেশত্যাগ

বাসায় ফিরলেন বিজিবির সাবেক মহাপরিচালক, স্ত্রী-সন্তান গেলেন কানাডায়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বাসায় ফিরেছেন। তবে তার স্ত্রী ও সন্তান নির্ধারিত ফ্লাইটে কানাডার উদ্দেশে রওয়ানা দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল।

তিনি বলেন, বিজিবির সাবেক মহাপরিচালক বিদেশ যাচ্ছেন না। তিনি বাসায় ফিরে গেছেন। বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে গঠিত কমিশন তার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করায় তাকে আপাতত বিদেশ না যেতে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বলেন, কমিশন আমার সঙ্গে কথা বলবে এটি আমাকে আগে জানানো হয়নি। পূর্ব-নির্ধারিত সিডিউল অনুযায়ী আজ আমি কানাডা যাচ্ছিলাম। কানাডা যাওয়ার এই টিকিটটি করা হয় গত ১ আগস্টে।

নির্ধারিত ফ্লাইটে আমার স্ত্রী-সন্তান কানাডা চলে গেছেন বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক মইনুল ইসলামকে বিমানবন্দরে আটক করে পুলিশ।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এর ৪৮ ঘণ্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম।

তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট। পরে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় তাকে এবং সেনাবাহিনী সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয়।

২০১৫ সালের জুলাইয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন মইনুল ইসলাম। পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। বিজিবির মহাপরিচালক পদে যোগদানের আগে জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট