1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কড়াইলবাসীকে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের আমরা ‘না’ ভোট দিবো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে-জিএম কাদের ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের নির্মূল করা হবে- র‍্যাব মহাপরিচালক প্রশাসনিক সংস্কারে বড় পদক্ষেপ: দেশে ৪ নতুন থানা, নারী ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন কেয়ার বাংলাদেশের আয়োজনে জলবায়ু সহনশীল কৃষি চর্চা ও শিখন বিনিময় মেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাগেরহাটে ৬জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বড়দিন উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বড়দিন উপলক্ষে আজ বুধবার (২৫ ডিসেম্বর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সাথে বন্ধ থাকবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের সকল কার্যক্রম। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে এ বন্দরে।বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজেদুর রহমান জানান, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ বুধবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টদের মৌখিক ভাবে জানানো হয়েছে। তবে দু‘দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, বুধবার বড়দিনের সরকারি ছুটিতে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। সেই সাথে বন্ধ থাকবে বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারতীয় খালিট্রাক নিজ দেশে ফিরে যেতে পারবে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূঞা জানান, বড়দিন উপলক্ষে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট