1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি সরকার চাইলে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান-পিসিবি চেয়ারম্যান স্বাধীনতাবিরোধীরা এখন ভোট চাচ্ছে: মির্জা ফখরুল লেবার পার্টিকে যুক্ত করে জামায়াতের ফের ১১ দলীয় জোট গঠন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না: জিএম কাদের জর্জিয়ায় নিজ হাতে স্ত্রীসহ ৪ খুন, আলমারিতে লুকিয়ে প্রাণ বাঁচাল তিন শিশু ভারতের গুরুত্বপূর্ণ সহযাত্রী বাংলাদেশ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় মহান স্বাধীনতা অর্জন করেছি-প্রধান উপদেষ্টা পাইকগাছায় ফ্রেন্ডশিপ নবপল্লবের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন- ইউএনও রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়া দেশত্যাগ

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন-আসিফ নজরুল

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান তিনটি কাজ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে (কেআইবি) ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) আয়োজিত গুম-খুন থেকে গণহত্যার বিচার চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, এই সরকারের আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান কাজ গণহত্যার বিচার করা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ছিল না, তদন্ত কর্মকর্তা ছিল না জানিয়ে তিনি আরও বলেন, এক সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে। তড়িঘড়ি করে বিচার করে বিচারকে প্রশ্নের মুখে ফেলা যাবে না। বিচার নিয়ে কোনো গাফিলতি হবে না, নিশ্চিত করে বলতে চাই। বিচার প্রক্রিয়ায় কোনো দেরি হচ্ছে না।

এ সময় আসামিদের হাতকড়া পরানো নিয়েও কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, মামলার শুনানির সময় ও আসামিদের হাতকড়া না পরানো নিয়ে এখন সমালোচনা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধের বিচারের সময় আসামিদের আইনজীবী যিনি ছিলেন, তিনি বলেছেন শুনানির জন্য সে সময় ৩ মাস দেওয়া হয়েছিল। এখন শুধু ১ মাস দেওয়া হয়েছে। তখন আসামিদের কাউকে হাতকড়া পরানো হয়নি, এখনও আসামিদের হাতকড়া পরানো হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট