1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
‘ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের ছেড়ে যাবে না’ ইসলামাবাদের পথে তেহরান, শান্তির শেষ চেষ্টা? বিচার বিভাগ সংক্রান্ত ৩ অধ্যাদেশই বাতিল সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ বগুড়া-৬ উপনির্বাচন,ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী জার্মান পার্লামেন্টের পরিবেশ বিষয়ক কমিটির প্রতিনিধি দলের সাথে খুলনা সিটি কর্পোরেশনের মতবিনিময় শার্শার আলামিন স্বর্নসহ যশোরের কোদালিয়ায় আটক মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা পাইকগাছায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্মার্ট ফ্যামিলি কার্ড পেল পাইকগাছা পৌরসভার সাড়ে ১৬’শ উপকারভোগী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৩৬ বার পড়া হয়েছে
Oplus_0

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:: দেশের ভর্তুকি পণ্য বিতরণে অনিয়ম ঠেকাতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিনব্যাপী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে পৌরসভার সুবিধাভোগীদের জন্য ১ হাজার ৬৪১ টা স্মার্ট কার্ড প্রদান করেছেন পৌর কর্তৃপক্ষ।গণমাধ্যমকে এ তথ্য জানান পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার। তিনি জানান, আগের হাতে লেখা কার্ডে নকলের সমস্যা ছিল। একই ব্যক্তি একাধিক কার্ড ব্যবহার করায় পণ্য বিতরণে অনিয়ম জটিলতা দেখাগেছে। নতুন স্মার্ট কার্ড সিস্টেমে এই সমস্যা সমাধান হবে। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, স্মার্ট ফ্যামিলি কার্ড সিস্টেম একটি যুগান্তকারী পদক্ষেপ। নানা অনিয়ম ও জটিলতা নিরসনে সহায়ক ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, পৌর প্রকৌশলী এম নূর আহম্মদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ দাশ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, সাবেক প্যানেল মেয়র এস এমন ইমদাদুল হক, সাবেক কাউন্সিলর এস এমন তৈয়েবুর রহমান, কবিতা দাশ, আসমা আহম্মেদ, রবি শঙ্কর মন্ডল, ইমরান সরদার, উপ-সহকারী প্রকৌশলী লিটু শেখ, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, কর নির্ধারক জিএম রফিকুল ইসলাম, আদায়কারী মোঃ সাইদুর রহমান, উচ্চমান সহকারী উত্তম কুমার ঘোষ, হেমেন্দ্র নাথ গাইন, লাইসেন্স পরিদর্শক মৃণাল কান্তি সানা, কার্য সহকারী বিদ্যুৎ রায়, বিকাশ ঘোষ, তন্ময় মন্ডল, মোঃ ইমদাদুল হক ও মোঃ ইব্রাহীম সানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট