1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

খুলনায় অনুর্ধ্ব-১৮ জাতীয় নারী ক্রিকেট টি-টুয়েন্টি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনায় অনুর্ধ্ব-১৮ জাতীয় নারী ক্রিকেট টি-টুয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে সামনে এগুতে হবে। ভবিষ্যতে এই খেলোয়াড়রা জাতীয় দলে খেলবে। খেলাধুলায় জয়পরাজয় নিয়েই সামনে এগিয়ে যেতে হয়। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করে। শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিতে হবে। এই নারী টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড়দের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, উদারতা ও নেতৃত্বের গুণাবলি অর্জিত হবে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সেনাবাহিনীর মেজর মাসুক, মহিলা ক্রীড়া সংস্থার উপপরিচালক মোঃ আবুল হোসেন, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, ক্রীড়া সংস্থার সদস্য অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় চট্টগ্রাম বিভাগ এবং রাজশাহী বিভাগ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে খুলনার ক্রীড়া সাংবাদিকতায় অবদান রাখার জন্য সাতজন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট এবং চার জনকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়। ক্রেস্ট প্রাপ্তরা হলেন সাংবাদিক আবু তৈয়ব, শেখ আবু হাসান, সেখ আব্দুল হালিম, তরিকুল ইসলাম, কনক রহমান, আব্দুল্লাহ আল মামুন (রুবেল) ও আহসান হাবিব হ্যাপী। মরনোত্তর সম্মাননা প্রাপ্তরা হলেন মাহমুদ আল খান মুকু, অধ্যাপক আব্দুর রহমান, ওয়াদুদুর রহমান পান্না ও এস কে মহবুব হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট