1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

ইরানের নতুন সেনাপ্রধান আমির হাতেমি

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির নির্দেশে মেজর জেনারেল আমির হাতেমিকে ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা জেনারেল হাতেমির ‘নিষ্ঠা, দক্ষতা ও অভিজ্ঞতা’-কে বিবেচনায় নিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে আয়াতুল্লাহ খামেনির আনুষ্ঠানিক আদেশে উল্লেখ করা হয়।

নিয়োগপত্রে বলা হয়েছে, সেনাবাহিনীর বিশাল ও বিশ্বস্ত জনশক্তি, পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ ও তৎপরবর্তী সময়ে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনার নেতৃত্বে যুদ্ধ প্রস্তুতি জোরদার, আধ্যাত্মিক ও আদর্শিক ভিত্তি শক্তিশালী করা, সেনা সদস্যদের কল্যাণ উন্নয়ন এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে সমন্বয় আরও ত্বরান্বিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এছাড়াও জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি নিহতের পর আয়াতুল্লাহ খামেনি সদ্য পদত্যাগকারী প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সততা ও মূল্যবান প্রচেষ্টার প্রশংসা করেছেন।

একইসঙ্গে আয়াতুল্লাহ খামেনি মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভিকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট