1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

ইসরায়েলি হামলার নিন্দা জানাল ২১ মুসলিম দেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: মধ্যপ্রাচ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিসরসহ ২১টি মুসলিম দেশ। একইসঙ্গে তারা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং অঞ্চলটিকে পরমাণু অস্ত্রমুক্ত রাখতে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে।

সোমবার এক খোলা চিঠির মাধ্যমে দেশগুলো এ আহ্বান জানায়। এতে স্বাক্ষর করেছে মিসর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।

চিঠিতে বলা হয়, ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন। পাশাপাশি অঞ্চলটিকে পরমাণু অস্ত্রমুক্ত রাখতে সব রাষ্ট্রকে জাতিসংঘের নন-প্রোলিফারেশন অব নিউক্লিয়ার উইপন (এনপিটি) চুক্তিতে স্বাক্ষর করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, গত ১৩ জুন ভোর সাড়ে ৪টার দিকে ইরানে ইসরায়েলি বিমান হামলার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়। এ পর্যন্ত দুই পক্ষের অন্তত ৩০০ জন নিহত এবং আরও প্রায় এক হাজার আহত হয়েছেন।

এ ধরনের সংঘাত শুরুর পর এই প্রথম একসঙ্গে এতগুলো মুসলিম দেশ থেকে যুদ্ধবিরতির আহ্বান এল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট