1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল অস্ত্রসহ আটক পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক

বটিয়াঘাটায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪৫৯ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ফল মেলা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় স্থানীয় উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, কৃষি স¤প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক মনিরুজ্জামান মনি, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রিপন রায়, উপ সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে আঃ হাই খান, দীপন কুমার হালদার, পিন্টু মল্লিক, ধ্রুব জ্যোতি সরকার, প্রতাপ বালা, কমলেশ বালা, জীবনানন্দ রায়, শিউলি রাণী বিশ্বাস, নিবেদিতা বিশ্বাস, ইলোরা আক্তার, লিপিকা মন্ডল সহ ফলচাষী কৃষক ও কৃষাণীরা । এসময় অতিথিবৃন্দ ফল মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশীয় ও বিদেশী জাতের ফলের স্টল ঘুরে দেখেন এবং অনুষ্ঠানের পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট