1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল অস্ত্রসহ আটক পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক

যৌথ বাহিনীর অভিযানে নাবিক ভর্তির নামে প্রতারক চক্রের ৩ সদস্য আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: অর্থের বিনিময়ে নৌবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার সাথে জড়িত চক্রের ০৩ সদস্যকে আটক করছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল বুধবার (১৮-০৬-২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী মোড় সংলগ্ন এলাকা হতে মোঃ তরিকুল ইসলাম তারা এবং তার দুই সহযোগী মোঃ মামুন মুন্সী ও দুলাল সরদারকে চাকরি প্রথর্ীর পিতার নিকট হতে নগদ অর্থ গ্রহণকালে হাতেনাতে আটক করা হয়।

তরিকুল ইসলাম নিজেকে ‘কমান্ডার শফিকুল ইসলাম’ পরিচয় দিয়ে নৌবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নামে ভুক্তভোগীদের কাছ থেকে চার-পাঁচ লাখ টাকা করে হাতিয়ে নিচ্ছিলেন। আটককালে তার কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, জাল ব্যাংক চেক, নৌবাহিনীর নাম ব্যবহার করে তৈরি ভুয়া সিল ও নথিপত্র জব্দ করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয় এবং চালক রকিব হাসান জালালকেও আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, তরিকুল ইসলাম এর আগেও একই অভিযোগে আটক হয়েছিলেন এবং জামিনে মুক্তি পেয়ে পুনরায় প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত হন।

প্রতিবছর নৌবাহিনীতে নাবিক ভর্তি কার্যক্রম চলাকালে এ ধরনের প্রতারক চক্র অবৈধভাবে অর্থের বিনিময়ে নৌবাহিনীতে চাকরি প্রার্থীদের সাথে প্রতারণার চেষ্টা করে থাকে। নৌবাহিনী সদস্যদের তীক্ষè নজরদারী, ভর্তি কার্যক্রমের সুব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে এ ধরনের অবৈধ ও অপচেষ্টা মূলক কার্যক্রম অধিকাংশ ক্ষেত্রে রোধ করা সম্ভব হচ্ছে।উল্লেখ্য, নৌবাহিনীতে টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগের কোন সুযোগ নেই। এ বিষয়ে সকলকে প্রতারকচক্র থেকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট