1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

ফুটবলের জাদুকর মেসির জন্মদিন আজ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: ‘লিওনেল মেসি হ্যাজ শেকেন হ্যান্ডস উইথ প্যারাডাইস।’ ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে লুসাইল স্টেডিয়ামের প্রেস বক্সে বসে এই কথাগুলো বলেছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার পিটার ড্রুরি। কথাটি তখন কাব্যিক মনে হলেও এখন অনেকটাই বাস্তব। সেদিন সত্যিই স্বর্গের দরজায় হাত রেখেছিলেন লিওনেল মেসি। আজ তাঁর ৩৭তম জন্মদিন।

১৯৮৭ সালের এই দিনে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নেন ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত চরিত্রদের একজন। বাবা জর্জ মেসি ও মা সেলিয়া কুচেত্তিনির তৃতীয় সন্তান হিসেবে জন্ম নেওয়া মেসির শৈশব কেটেছে চরম সংগ্রামে। ১১ বছর বয়সে ধরা পড়ে গ্রোথ হরমোনজনিত জটিলতা। পরিবারের পক্ষে চিকিৎসা চালানো সম্ভব ছিল না। সেখান থেকেই শুরু এক রূপকথার যাত্রা।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এগিয়ে এলো। মেসির চিকিৎসা ও প্রশিক্ষণের দায়িত্ব নিল তারা। বার্সার জার্সিতে কিশোর মেসি বদলে যেতে থাকেন কিংবদন্তিতে। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে অভিষেক, এরপর যা করেছেন, তা শুধু পরিসংখ্যান নয়—একটি শিল্পমাধ্যম।

জাতীয় দলের জার্সিতে পথটা সহজ ছিল না। ২০০৬ বিশ্বকাপে প্রথম গোলের দেখা, ২০০৮ অলিম্পিকে সোনা, এরপর দীর্ঘ প্রতীক্ষা। একের পর এক কোপা আমেরিকার ব্যর্থতা, বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার হতাশা, সমালোচনা—সব পেরিয়ে অবশেষে ২০২১ সালে কোপা আমেরিকা, আর ২০২২ কাতার বিশ্বকাপ—সবকিছু যেন পরিপূর্ণতা পেলো।

মেসি এখন বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ, সর্বোচ্চ মিনিট খেলা- খেলোয়াড়। পাঁচ বিশ্বকাপে অ্যাসিস্ট, গোল, অধিনায়কত্বের রেকর্ড সবই নিজের করে নিয়েছেন। গোল্ডেন বল হাতে নিয়ে তাঁর সেই হাসি শুধু একটি শিরোপা জয়ের নয়, একটি অধ্যায়ের পূর্ণতার হাসি।

রোজারিওর ছোট্ট ছেলেটি আজ অমরত্বের গায়ে জড়িয়ে ৩৭ বছরে পা রাখলেন। তাঁর পায়ের ছোঁয়ায় ফুটবল শুধু খেলা নয়, হয়ে উঠেছে যেন কবিতা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট