1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
‘ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের ছেড়ে যাবে না’ ইসলামাবাদের পথে তেহরান, শান্তির শেষ চেষ্টা? বিচার বিভাগ সংক্রান্ত ৩ অধ্যাদেশই বাতিল সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ বগুড়া-৬ উপনির্বাচন,ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী জার্মান পার্লামেন্টের পরিবেশ বিষয়ক কমিটির প্রতিনিধি দলের সাথে খুলনা সিটি কর্পোরেশনের মতবিনিময় শার্শার আলামিন স্বর্নসহ যশোরের কোদালিয়ায় আটক মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা পাইকগাছায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারত-পাকিস্তানসহ ৫ দেশে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ভারত, পাকিস্তানসহ পাঁচটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের কাছে উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে। ফ্লাইট শিডিউলের ওপর নির্ভর করে কয়েকদিনের মধ্যে এ উপহার পৌঁছানো সম্পন্ন হবে।

সরকার ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, নেপালের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে আম পাঠানো হবে। আগামী কয়েক দিনের মধ্যে পৌঁছানো হবে (যা ফ্লাইটের ওপর নির্ভর করবে) এসব আম।

সূত্র আরও জানিয়েছে, পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে উপরিউক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে এবং ভারতের কয়েকটি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর কাছেও উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে। এরই মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে হাঁড়িভাঙা আম উপহার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আম উপহার দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট