শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনির শেখসহ গ্রেপ্তার ৪ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন বাগেরহাটে মোটরসাইকেল-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত দাকোপে ৯ দিন বয়সি শিশু অপহরন ঃ ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

বেনাপোল ইমিগ্রেশনে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ (৩৩) কে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে আব্দুস সামাদ আজাদ ইমিগ্রেশনে প্রবেশ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তথ্য যাচাইয়ে তিনি গ্রেফতার হন।তার বিরুদ্ধে মৌলভীবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬টা মামলা রয়েছে। আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা সদরের মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে।তার পাসপোর্ট নম্বর – এ-১৩৯৫৯১৯২।

ইমিগ্রেশন সূত্র জানায়, সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন আব্দুস সামাদ আজাদ। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬টি মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, ইমিগ্রেশনে খবর ছিল মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি ভারতে যেতে পারেন। সে মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন ডেস্কে তার পাসপোর্টে সিল মারার জন্য জমা দেন আব্দুস সামাদ আজাদ। অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশনে আটক সাবেক ছাত্রলীগ নেতাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। যেহেতু মৌলভীবাজার থানায় তার নামে একাধিক মামলা রয়েছে সেহেতু তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews