শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনির শেখসহ গ্রেপ্তার ৪ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন বাগেরহাটে মোটরসাইকেল-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত দাকোপে ৯ দিন বয়সি শিশু অপহরন ঃ ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

বেনাপোলে ১০ হাজার যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি::যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের বটতলার পাকা রাস্তার উপর উপর অভিযান চালিয়ে ভারতীয় সুপার ভাইডালিসতা (Super Vidalista) নামক ৯ হাজার ৮০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট মালিক বিহীন অবস্থায় উদ্ধার করেছে বেনাপোল ক্যাম্পের বিজিবি সদস্যরা।

শুক্রবার (২৫ জুলাই) বিকালে ৪৯ বিজিবির বেনাপোল ক্যাম্পের বিশেষ টহলদলের সদস্যরা উক্ত যৌন উত্তেজক ট্যাবলেটের চালানটি আটক করে। যার সিজার মূল্য ২৯ লাখ ৪০ হাজার হাজার টাকা।

বিজিবি জানায়, আমাদের কাছে গোপন সংবাদ আসে চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেটের একটি চালান এনে বড় আঁচড়া বটতলা মোড়ে মজুদ করেছে। অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এবং উপঅধিনায়ক মেজর ফারজিন ফাহিম স্যারের মাধ্যমে খবর পেয়ে বেনাপোল বিওপির হাবিলদার মোঃ মামুনুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল বড় আচড়ার বটতলা পাকা রাস্তার উপর উপর অভিযান চালিয়ে ভারতীয় সুপার ভাইডালিসতা (Super Vidalista) নামক যৌন উত্তেজক ট্যাবলেটের চালান উদ্ধার করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যান।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী যৌন উত্তেজক ট্যাবলেটের একটি চালান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত চালানটি বাজেয়াপ্ত করার নিমিত্তে ব্যাটালিয়নে জমা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews