শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনির শেখসহ গ্রেপ্তার ৪ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন বাগেরহাটে মোটরসাইকেল-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত দাকোপে ৯ দিন বয়সি শিশু অপহরন ঃ ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

দাকোপে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপের লক্ষ্মীখোলায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হযেছে। খেলায় ১-১ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে লক্ষ্মীখোলা ৫-৬ গোলের ব্যবধানে জালিয়াখালীকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
শনিবার বিকাল সাড়ে ৪ টায় পানখালীর লক্ষ্মীখোলা জি,টি পল্লীম্ঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউপি সদস্য মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে এবং চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আল আমিন সানার পরিচালনায় পুরুস্কার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপুল। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোল্ল্যা খায়রুল ইসলাম, জেলা বিএনপির অন্যতম সদস্য সুলতান মাহমুদ, শেখ শাকিল আহম্মেদ দিলু, জি এম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, জি এম আসাবুর রহমান পাইলট, বটিয়াঘাটা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন। সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ উপষ্ঠিত ছিলেন। ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় জালিয়াখালী ফুটবল একাদশ বনাম লক্ষিখোলা একাদশের খেলা নির্ধারীত সময় ১-১ গোলে ড্র হয়। এর পর টাইব্রেকারে লক্ষ্মীখোলা ৫-৬ গোলের ব্যবধানে জালিয়াখালীকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লক্ষ্মীখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শেখ রজিবুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews