1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপন নথি ফাঁস,ইমরান খানকে ক্ষমতাচ্যুতে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে ইরানের তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি যুক্তরাষ্ট্র ঈদুল আজহার তারিখ ঘোষণা ঈদে সংবাদপত্রে ৫ দিন ছুটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এডিপি ও পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা অনুমোদন বাগেরহাটে গ্রাম আদালতের ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ভূমি মেলা উপলক্ষে দাকোপে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি সাথে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর শুভেচ্ছা বিনিময় টিয়াঘাটায় ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পীকে সংবর্ধনা; কলেজ উন্নয়নে নানা আশ্বাস

পাইকগাছায় শ্রমিক লীগ নেতা (মধু) সহ আটক-৪

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলা শ্রমিক লীগের নেতা শেখ মিথুন ওরফে মধুকে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি থানার নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এছাড়া আরো তিন জন পরোয়ানাভুক্ত আসামিকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার সকালে শেখ মধু সহ সকল আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশের সহায়তায় পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের মেলেক পুরাইকাটি গ্রামের শেখ হাবিবুর রহমানের ছেলে শ্রমিক লীগ নেতা শেখ মিথুন মধু’কে আটক পূর্বক পাইকগাছা থানায় নিয়ে আসা হয়। মধু পাইকগাছা থানার নাশকতা মামলার এজাহার নামীয় আসামি, মামলা নং-৫।

অপরদিকে দিকে বৃহস্পতিবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের প্রফুল্ল মন্ডলের ছেলে শংকর মন্ডল, মহাদেব মন্ডলের ছেলে নিরঞ্জন মন্ডল ও একই এলাকার নকুল মন্ডলের ছেলে রঞ্জন মন্ডল কে পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় আটক করে থানা পুলিশ।

এ বিষয়ে পাইকগাছা থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, শ্রমিক লীগ নেতা মধু সহ সকল আসামিদের শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট