1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
এক অভিযানে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা, ২৩০ ইসরায়েলি হতাহত সংসদে মন্ত্রীদের সংসদবিষয়ক দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ে গত ২০ বছরের রেকর্ড ভঙ্গ হওয়ার পথে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক শার্শায় তারেক রহমানের পক্ষ থেকে এক হাজার দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও গাছ বিতরণ চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়-প্রধানমন্ত্রী

ডাকাতির কবলে পড়ে ইঞ্জিন বিকল ফিশিং ট্রলারসহ ১৫ জেলে উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: গভীর সমুদ্রে ডাকাতির কবলে পড়ে ইঞ্জিন বিকল হওয়া ১টি ফিশিং ট্রলারসগ ১৫ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৮ আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে ১৫ জন জেলেসহ ১ টি মাছ ধরার ট্রলার সমুদ্রে গমন করে। পরবর্তীতে গত ১২ আগস্ট নোয়াখালীর হাতিয়া থানাধীন চরঈশ্বর গাংগুরিয়ার চরের দক্ষিণে গভীর সমুদ্রে ডাকাতির কবলে পড়ে। ডাকাতদল উক্ত বোটে থাকা মাছ, খাবার সামগ্রী, ইঞ্জিনের ব্যাটারি, তেল ও প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়। মোবাইল নেটওয়ার্কের আওতার বাহিরে থাকায় কারো সাথে যোগাযোগ করতে না পাড়ায় তারা তিনদিন যাবৎ ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসতে থাকে। ফিশিং বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর ১৪ আগস্ট বৃহস্পতিবার জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করে সাহায্যের জন্য আবেদন করলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ১৪ আগস্ট বৃহস্পতিবার রাত ৮ টায় কোস্ট গার্ড স্টেশান ভাসানচর কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ডাকাতের কবলে পড়া ১৫ জন জেলেসহ ইঞ্জিন বিকল হওয়া বোটটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করে বিসিজি স্টেশান ভাসানচরে নিয়ে আসা হয়।

পরবর্তীতে, উদ্ধারকৃত ১৫ জন জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট