1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে নেপালকে উড়িয়ে বাংলাদেশের রাজকীয় জয়, ফাইনালে প্রতিপক্ষ ভারত যুক্তরাষ্ট্রে হামলা করলে প্রথম লক্ষ্য হবে ইসরাইল, কড়া বার্তা পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে-আনসার মহাপরিচালক নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা: ৭ দিন মাঠে থাকবে ৯ লাখ ফোর্স, ব্যবহারের হবে ড্রোন ও সিসিটিভি দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট বেনাপোলে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময় পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান পাইকগাছায় উপজেলা প্রশাসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

মুম্বাইয়ে ৩৪টি গাড়িতে ‘মানব বোমা’ রাখার হুমকি-সতর্ক পুলিশ

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: চারশ কেজি বিস্ফোরক নিয়ে ৩৪টি ‘মানব বোমা’ ৩৪টি গাড়িতে রাখা হয়েছে এবং এসব বোমার বিস্ফোরণে “পুরো মুম্বাই শহর কেঁপে উঠবে”, এমন হুমকি বার্তা এসেছে ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে।

বার্তায় দাবি করা হয়েছে, এক কোটি মানুষও মারা যেতে পারে। ফলে শুক্রবার মুম্বাই পুলিশ শহরে সতর্ক অবস্থায় রয়েছে।

এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এনডিটিভি।

মুম্বাই পুলিশের বরাত দিয়ে জানা গেছে, অনন্ত চতুর্দশীর প্রাক্কালে ‘লস্কর-ই-জিহাদ’ নামের একটি সংগঠন এই হামলার হুমকি দিয়েছে।

হুমকিতে বলা হয়েছে, ৩৪টি গাড়িতে থাকা ‘মানব বোমা’ ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরণে কোটি মানুষের মৃত্যু হতে পারে। পুলিশ শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে।

এর আগে মহারাষ্ট্রের থানে জেলায় একটি রেলওয়ে স্টেশন উড়িয়ে দেওয়ার ভুয়া হুমকি দেওয়ায় সোমবার এক ৪৩ বছর বয়সী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। রুপেশ মাধুতক রানপিসে নামের ওই ব্যক্তি রোববার বিকালে পুলিশ হেল্পলাইনে ফোন করে কালোয়া রেলওয়ে স্টেশনে বোমা রাখার কথা জানিয়েছিলেন।

এছাড়া, অগাস্টে দক্ষিণ মুম্বাইয়ের গিরগাঁও এলাকায় ইসকনের একটি মন্দিরও ইমেইলে বোমা হামলার হুমকি পায়। মন্দির কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। বোম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (বিডিডিএস) রাতভর তল্লাশি চালানোর পর কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ফলে ওই হুমকি ‘ভুয়া’ হিসেবে চিহ্নিত করা হয়। ওই মন্দির এই মাসেও একই ধরনের হুমকি পেয়েছে।

এর আগে ২৫ জুলাই ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের (সিএসএমআইএ) টার্মিনাল ২-এ বোমা বিস্ফোরণের হুমকি পাওয়া যায়। তবে ব্যাপক তল্লাশিতে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

মুম্বাই পুলিশ জানিয়েছেন, তারা সকল হুমকিকে গুরুত্ব সহকারে দেখছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট