1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ, আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ও বিশ্বকাপের ভেন্যু বিতর্ক ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্ট চিতলমারীতে মোটরসাইকেল থেকে পড়ে ব্যবসায়ী নুরু শেখ নিহত পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা যশোর ৮৫-১ শার্শা আসনে জামায়াতের নির্বাচনি প্রচারণা শুরু নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ২০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ আটক ১ কোস্টগার্ডের সহায়তায় পরিবারের কাছে ফিরে গেল জেলে মান্নান! প্রাণ ফিরে পাচ্ছে জ্ঞানসাধনার তীর্থভূমি; সংস্কারে নতুন রূপে ফিরছে আচার্য পিসি রায়ের পৈতৃক ভিটা বাংলাদেশ না খেললে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তানও

সোনার দামে ইতিহাস, ২ লাখ ছাড়ালো ভরি

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪০৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। এতে সোনার সর্বোচ্চ দামের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ১৫০ টাকা। এতে এক ভরি সোনার দাম ২ লাখ ৭২৬ টাকা হয়েছে। দেশের বাজারে এই প্রথম এক ভরি সোনার দাম দুই লাখ টাকা ছাড়ালো।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বৃদ্ধি করা হয়েছে। নতুন দাম আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সোমবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট