1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট লিয়ামিন জেরুয়ালের মৃত্যু ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা রাশিয়ার চেচেন আর্মি স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছায় অবৈধভাবে তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭ দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই- নজরুল ইসলাম মঞ্জু দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত পাইকগাছায় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও মেলার প্রস্তুতিমূলক সভা

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ছিলো ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’। খুলনা মহিলা বিষয়ক দপ্তর ও ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের অধিকার, স্বাস্থ্য ও করণীয় সম্পর্কিত নিয়ে সবাইকে সচেতন করাই বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। এই উদ্দেশ্যগুলো সফল করতে পিতামাতাসহ সকলের দায়িত্ব রয়েছে। বিশেষ করে শিশুদের হাতে মোবাইল দেওয়া থেকে বিরত থাকতে হবে। শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করলে তারা উৎসাহ পাবে। তিনি বলেন, পিতামাতা হলো শিশুদের সবচেয়ে বড় শিক্ষক। শিশুর প্রতি কোন কিছু জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। স্বাভাবিক পরিবেশে কাজ করতে দিলে তারা অনেক ভালো করবে।
খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: সাদ্দাম হোসেন।
পরে প্রধান অতিথি দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট