1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট লিয়ামিন জেরুয়ালের মৃত্যু ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা রাশিয়ার চেচেন আর্মি স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছায় অবৈধভাবে তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭ দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই- নজরুল ইসলাম মঞ্জু দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত পাইকগাছায় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও মেলার প্রস্তুতিমূলক সভা

শার্শার নাভারনে সরকারি খাদ্য গুদামে দুদকের ঝটিকা অভিযান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে সরকারি খাদ্য গুদামে নিম্ন মানের চাল রাখা ও ধান ক্রয়ের হিসাবে গড়মিল থাকার অভিযোগে খাদ্য গুদামে ঝটিকা অভিযান চালিয়েছে দূর্নীতি দমন কমিশন। গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জামসেদ ইকবালুর রহমানকে কাগজপত্র নিয়ে যশোর দূর্নীতি দমন কমিশন (দুদক) অফিসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোম্বর) বিকালে দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, শার্শা উপজেলায় ১৭টি রাইস মিল থেকে ১২ হাজার ৬১৬ মেট্রিক টন

চাল ক্রয় করেছেন।সেখান থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জামসেদ ইকবালুর রহমান প্রতি কেজি চাউল থেকে ৬০ পয়সা করে কমিশন নিয়েছেন ও ধান ক্রয় করেছেন ১ হাজার ৫৬ মেট্রিক টন। সেখানেও কমিশন খেয়েছেন। এ ধরণের অভিযোগের ভিত্তিতে যশোর দুদকের সদস্যরা ঝটিকা অভিযান চালিয়েছেন।

দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীন সাংবাদিকদের বলেন, অনিয়মের অভিযোগে যশোরের শার্শার নাভারণ বাজারের খাদ্য গুদামে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় ৪,৫, এবং ৬ নম্বর গোডাউনে নিম্ন মানের চাউল পাওয়া গেছে। এ সময় গেলো অর্থবছরে ধান ক্রয়ের কোন হিসাব ও তিনি দেখাতে পারেননি। এ অভিযোগের ভিত্তিতে তাকে দুদক অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন শুধু খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জামসেদ ইকবালুর রহমান নয়। খাদ্যগুদামের উপপরিদর্শক ফারজানার নেতৃত্বে একটি সিন্ডিকেট ও খাদ্য গুদামে নানান ধরনে অপরাধ করে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট