1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঢোল পিটিয়ে জমি উদ্ধার করে দিলো আদালত, একদিন পর তালা ভেঙ্গে দখলে নিল প্রভাবশালীরা লাক্স সুন্দরী তানজিয়া হলেন নীলফামারীর কিশোরগঞ্জের ইউএনও ‘অনিবার্য পরিস্থিতি ছাড়া নির্বাচনের বাইরে যাব না’, সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি নয়া দিল্লিতে পুতিন, বিমানবন্দরে মোদির উষ্ণ অভ্যর্থনা ২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণের আইনি নোটিশ বন ও জীববৈচিত্র্য সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ অনুমোদন কাতার সরকারের বিশেষ ব্যবস্থাপনায় রাতেই লন্ডন যাত্রা খালেদা জিয়ার নির্বাচনী চ্যালেঞ্জ নিতে নতুন এসপিদের প্রস্তুতি নির্দেশ প্রধান উপদেষ্টার খুলনায় তারুণ্যের উৎসব ও প্রি-ভোকেশনাল কার্যক্রম অবহিতকরণ কর্মশালা ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে কেএমপি’র ট্রাফিক সচেতনতামূলক র‌্যালি

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৩৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ২ নভেম্বর ২০২৫ সোমবার সকাল ৯ টায় নগরীর রুপসা ট্রাফিক মোড় এলাকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে ইজিবাইক চালকদের অংশগ্রহণে ট্রাফিক সচেতনতামূলক এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি পুলিশ কমিশনার বলেন, মোড়গুলোতে যততত্র পার্কিং করবেন না। ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকবেন। ইজিবাইক চালক যেমন একটি পরিবারকে প্রতিনিধিত্ব করেন, একই সাথে যাত্রীগণ তারাও কয়েকটি পরিবারের প্রতিনিধিত্ব করেন। এজন্য সকল চালকদের এ বিষয়গুলো মাথায় রাখতে হবে, তার অসর্তক বা অসাবধানতার কারণে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে প্রত্যেক পরিবার ক্ষতিগ্রস্থ হবে। আমরা যদি সকলেই নিয়ম মেনে রাস্তায় চলাচল করার অভ্যাস গড়ে তুলি, তাহলেই খুলনা মহানগরকে নিরাপদ ও যানজটমুক্ত শহর হিসাবে গড়ে তোলা সম্ভব হবে।
এসময় কেএমপি’র পুলিশ পরিদর্শকগণ, ট্রাফিক সার্জেন্ট সহ ইজিবাইক চালক, সিএনজি চালক, শ্রমিক ইউনিয়নের নেতাসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট