1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঢোল পিটিয়ে জমি উদ্ধার করে দিলো আদালত, একদিন পর তালা ভেঙ্গে দখলে নিল প্রভাবশালীরা লাক্স সুন্দরী তানজিয়া হলেন নীলফামারীর কিশোরগঞ্জের ইউএনও ‘অনিবার্য পরিস্থিতি ছাড়া নির্বাচনের বাইরে যাব না’, সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি নয়া দিল্লিতে পুতিন, বিমানবন্দরে মোদির উষ্ণ অভ্যর্থনা ২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণের আইনি নোটিশ বন ও জীববৈচিত্র্য সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ অনুমোদন কাতার সরকারের বিশেষ ব্যবস্থাপনায় রাতেই লন্ডন যাত্রা খালেদা জিয়ার নির্বাচনী চ্যালেঞ্জ নিতে নতুন এসপিদের প্রস্তুতি নির্দেশ প্রধান উপদেষ্টার খুলনায় তারুণ্যের উৎসব ও প্রি-ভোকেশনাল কার্যক্রম অবহিতকরণ কর্মশালা ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

দুই আসন থেকে এমপি নির্বাচন করবেন হিরো আলম

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৮৩৪ বার পড়া হয়েছে

ডেস্ক:: দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। আগেই ঘোষণা করেছেন এবার তিনি ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন। তার স্বতন্ত্র নির্বাচন করার সম্ভাবনাই বেশি। তবে ব্যাটে বলে মিলে গেলে কোনো দলেও ভিড়তে পারেন।

এবার তিনি নিশ্চিত করলেন, ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকেও প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কেন দুই আসনে নির্বাচন করতে চাইছেন জানতে চাইলে হিরো আলম বলেন, ‘এর আগেও দুই আসন থেকে আমি নির্বাচন করেছি। এই আসনগুলোর মানুষের সঙ্গে আমার আলাদা সম্পর্ক আছে। কাল যখন ঢাকায় নির্বাচনের ঘোষণা দিলাম সেটা দেখে অনেকেই আমাকে কল দিয়েছেন। তারা আমাকে উৎসাহ দিচ্ছেন। তখন চিন্তা করলাম, জনগণ তো চায় আমি নির্বাচন করি। তাহলে আমি কেন দুই জায়গা থেকে করব না? তাই রাতে সিদ্ধান্ত নিয়েছি-আমি দুই আসন থেকেই নির্বাচন করবো।’

ঢাকা-১৭ আসনে হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ কিছু শক্ত প্রার্থীর সঙ্গে। এ আসনের অন্যতম আলোচিত প্রার্থী আন্দালিব রহমান পার্থ, যিনি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপিসহ আরও কয়েকটি দলের প্রার্থীরাও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি থেকে মোশারফ হোসেনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এখানেও একাধিক দলের প্রার্থী থাকার কথা জানা গেছে। হিরো আলম সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।

হিরো আলম বলেন, নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের বিষয় নয়, এটা একটি প্রতিবাদের মাধ্যমও। দেশে এখন একটি সুষ্ঠু নির্বাচন হোক, এটাই সবার প্রত্যাশা। আমি ১০০ ভোট পেলেও কোনো সমস্যা নেই। মানুষ আসুক, ভোট দিন, উৎসব করুন।

তিনি আরও বলেন, অনেক দলের প্রধানের সঙ্গে কথা হচ্ছে। আমি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। দলগুলো যেসব প্রস্তাব দিচ্ছে সেগুলো আমি মানতে পারব কি না সেটা ভেবে দেখছি। ব্যাটে-বলে মিললে কোনো দলে যাব। নইলে স্বতন্ত্র প্রার্থী হব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট