1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঢোল পিটিয়ে জমি উদ্ধার করে দিলো আদালত, একদিন পর তালা ভেঙ্গে দখলে নিল প্রভাবশালীরা লাক্স সুন্দরী তানজিয়া হলেন নীলফামারীর কিশোরগঞ্জের ইউএনও ‘অনিবার্য পরিস্থিতি ছাড়া নির্বাচনের বাইরে যাব না’, সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি নয়া দিল্লিতে পুতিন, বিমানবন্দরে মোদির উষ্ণ অভ্যর্থনা ২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণের আইনি নোটিশ বন ও জীববৈচিত্র্য সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ অনুমোদন কাতার সরকারের বিশেষ ব্যবস্থাপনায় রাতেই লন্ডন যাত্রা খালেদা জিয়ার নির্বাচনী চ্যালেঞ্জ নিতে নতুন এসপিদের প্রস্তুতি নির্দেশ প্রধান উপদেষ্টার খুলনায় তারুণ্যের উৎসব ও প্রি-ভোকেশনাল কার্যক্রম অবহিতকরণ কর্মশালা ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

উড্ডয়নের সময় ত্রুটির কারণে মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্ত

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

ডেস্ক:: উড্ডয়নের সময় ত্রুটির কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

প্রেস সচিব বলেন, গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি এয়ার ফোর্সের ট্রেনিং এয়ারক্রাফট বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন মারা যান। ওই দুর্ঘটনার উপর ২৯ জুলাই একটি তদন্ত কমিটি করা হয়েছিল। আজকে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। এটি জমা দিয়েছেন ইনভেস্টিগেটিভ কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। তিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার অব আর্মড ফোর্সেস ডিভিশন।

তিনি বলেন, দুর্ঘটনার মূল করণ ছিল, পাইলটের উড্ডয়নের ত্রুটি। ট্রেনিংয়ের সময় যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়। এটা হচ্ছে কনক্লুশন। এই পুরো তদন্ত কমিটি ১৫০ জনের সঙ্গে কথা বলেছে। তার মধ্যে এক্সপার্ট আছেন, আই উইটনেস আছেন। তার মধ্যে ভিক্টিমস আছেন। সবার সঙ্গে তারা কথা বলেছেন। ওনারা ১৬৮টি তথ্য উদঘাটন করেছেন এবং তার মধ্যে তারা ৩৩টি রিকমেন্ডেশন করেছেন। প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংসে অনেকগুলো রিকমেন্ডেশন এসেছে।

ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে বিফ্রিংয়ে তিনি বলেন, প্রতিবেদনে প্রধান সুপারিশ হচ্ছে, জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ার ফোর্সের সব প্রাথমিক ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। এখন থেকে এটার সুপারিশ করা হয়েছে। প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট