1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঢোল পিটিয়ে জমি উদ্ধার করে দিলো আদালত, একদিন পর তালা ভেঙ্গে দখলে নিল প্রভাবশালীরা লাক্স সুন্দরী তানজিয়া হলেন নীলফামারীর কিশোরগঞ্জের ইউএনও ‘অনিবার্য পরিস্থিতি ছাড়া নির্বাচনের বাইরে যাব না’, সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি নয়া দিল্লিতে পুতিন, বিমানবন্দরে মোদির উষ্ণ অভ্যর্থনা ২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণের আইনি নোটিশ বন ও জীববৈচিত্র্য সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ অনুমোদন কাতার সরকারের বিশেষ ব্যবস্থাপনায় রাতেই লন্ডন যাত্রা খালেদা জিয়ার নির্বাচনী চ্যালেঞ্জ নিতে নতুন এসপিদের প্রস্তুতি নির্দেশ প্রধান উপদেষ্টার খুলনায় তারুণ্যের উৎসব ও প্রি-ভোকেশনাল কার্যক্রম অবহিতকরণ কর্মশালা ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

পাইকগাছায় সেতু ভেঙে নদীতে: জনভোগান্তি চরমে, কাঠের ব্রিজ নির্মাণের উদ্যোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি::খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা ও পুটিমারী এলাকার মানুষের একমাত্র যাতায়াতের সংযোগ সেতুটি ভেঙে পড়ায় দু’এলাকার হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে উলুবুনিয়া নদীর উপর নির্মিত সেতুটি আকস্মিকভাবে ভেঙে পড়ে।

স্থানীয়রা জানান, উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাশে উলুবুনিয়া নদীর উপর ২০০০ সালে তৎকালীন সরকার সেতুটি নির্মাণ করেন। সেতুটি নির্মাণের পর থেকে পুটিমারী ও শামুকপোতা এলাকার জনগণের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছিল। এই সেতুর মাধ্যমে দুই ইউনিয়নের তিনটি বিদ্যালয়, তিনটি বাজার এবং পার্শ্ববর্তী গ্রামগুলোর হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করতেন।

কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানান। অবশেষে বুধবার রাতে সেটি ভেঙে পড়লে পুটিমারী ও শামুকপোতা এলাকার মানুষের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম বিপাকে।

স্থানীয় বাসিন্দা মিজান সানা বলেন, ব্রিজটি অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, কিন্তু কেউ তা সংস্কারে এগিয়ে আসেননি। এখন ব্রিজটি ভেঙে পড়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

ঘটনা পরবর্তী বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব বলেন, এখানে নতুন করে একটি পাকা সেতু নির্মাণ করতে সময়, প্রক্রিয়া ও বরাদ্দ প্রয়োজন। তাই ইউএনও স্যারের নির্দেশনায় আপাতত কাঠের ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, জনগণের চলাচলের সুবিধার্থে দ্রুততম সময়ের মধ্যে এখানে একটি কাঠের ব্রিজ নির্মাণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট