1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঢোল পিটিয়ে জমি উদ্ধার করে দিলো আদালত, একদিন পর তালা ভেঙ্গে দখলে নিল প্রভাবশালীরা লাক্স সুন্দরী তানজিয়া হলেন নীলফামারীর কিশোরগঞ্জের ইউএনও ‘অনিবার্য পরিস্থিতি ছাড়া নির্বাচনের বাইরে যাব না’, সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি নয়া দিল্লিতে পুতিন, বিমানবন্দরে মোদির উষ্ণ অভ্যর্থনা ২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণের আইনি নোটিশ বন ও জীববৈচিত্র্য সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ অনুমোদন কাতার সরকারের বিশেষ ব্যবস্থাপনায় রাতেই লন্ডন যাত্রা খালেদা জিয়ার নির্বাচনী চ্যালেঞ্জ নিতে নতুন এসপিদের প্রস্তুতি নির্দেশ প্রধান উপদেষ্টার খুলনায় তারুণ্যের উৎসব ও প্রি-ভোকেশনাল কার্যক্রম অবহিতকরণ কর্মশালা ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

আর্মি সার্ভিস কোরকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: আর্মি সার্ভিস কোরের ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলন গতকাল খুলনার জাহানাবাদ সেনানিবাসের এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস) অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

গতকাল তিনি খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে এ আহ্বান জানান।

এ সময় তিনি আর্মি সার্ভিস কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন।

একই সঙ্গে আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে আর্মি কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান।

এর আগে সেনাপ্রধান সেনানিবাসে এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস) পৌঁছালে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এবং কমান্ড্যান্ট, এএসসিসিঅ্যান্ডএস তাকে অভ্যর্থনা জানান। মতবিনিময়কালে তিনি আর্মি কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে জিওসি, আর্টডক; মহাপরিচালক, বিএমটিএফ; জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; চেয়ারম্যান, সেনাকল্যাণ সংস্থা; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা; কমান্ড্যান্ট, এএসসিসিঅ্যান্ডএস; বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট