1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
ঢোল পিটিয়ে জমি উদ্ধার করে দিলো আদালত, একদিন পর তালা ভেঙ্গে দখলে নিল প্রভাবশালীরা লাক্স সুন্দরী তানজিয়া হলেন নীলফামারীর কিশোরগঞ্জের ইউএনও ‘অনিবার্য পরিস্থিতি ছাড়া নির্বাচনের বাইরে যাব না’, সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি নয়া দিল্লিতে পুতিন, বিমানবন্দরে মোদির উষ্ণ অভ্যর্থনা ২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণের আইনি নোটিশ বন ও জীববৈচিত্র্য সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ অনুমোদন কাতার সরকারের বিশেষ ব্যবস্থাপনায় রাতেই লন্ডন যাত্রা খালেদা জিয়ার নির্বাচনী চ্যালেঞ্জ নিতে নতুন এসপিদের প্রস্তুতি নির্দেশ প্রধান উপদেষ্টার খুলনায় তারুণ্যের উৎসব ও প্রি-ভোকেশনাল কার্যক্রম অবহিতকরণ কর্মশালা ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

ঢাবিতে যৌন হয়রানি, সেই অধ্যাপক কারাগারে

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের ছাত্রদের যৌন হয়রানি ও মারধরের অভিযোগে মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় অধ্যাপক ড. এরশাদ হালিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।

এর আগে আসামি এরশাদকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা, মিরপুর মডেল থানার উপপরিদর্শক মেহেদী হাসান মিলন, মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী শ্যামল কুমার রায় জামিন আবেদন করলেও শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে অধ্যাপককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মিরপুর সাধারণ নিবন্ধন শাখা বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে শেওড়া পাড়ায় অধ্যাপকের বাসায় অভিযান চালিয়ে তাকে মিরপুর মডেল থানার পুলিশ হেফাজতে নেয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, ছাত্রদের বাসায় নিয়ে ঢাবি রসায়ন বিভাগের এই অধ্যাপক যৌন হয়রানিসহ মারধর করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট