1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন আয়াতুল্লাহ খামেনির দাফনের তারিখ জানাল আয়োজক কমিটি ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল ও জামায়াত-কেউ ইসলাম নয়-স্বরাষ্ট্রমন্ত্রী বিটিভির বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব ৪৭ কোটি টাকা, অর্থের উৎস কী? একনেকে ২,২৬৬ কোটি টাকার ৮টি প্রকল্প অনুমোদন পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন দাকোপে কারিতাসের দুর্যোগ ঝুঁকি হ্রাস নিরসন কর্মপরিকল্পনা যাচাই প্রকল্পের সভা অনুষ্ঠিত বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০, রাজধানী ও নরসিংদীতে ব্যাপক ক্ষতি

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

ঢাকা:: ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার রাত ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া কম্পনের ফলে সারাদেশে অন্তত ১০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে।

রাজধানীর বংশাল এলাকার কসাইটুলী এলাকায় একটি পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারী নিহত হন। নিহতরা হলেন হাজি আব্দুল রহিম (৪৭) ও তার ছেলে মেহরাব হোসেন রিমন (১৩), এবং মায়ের সঙ্গে বাজার করতে যাওয়া রাফি (সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসাপাতালের ৫২তম ব্যাচের শিক্ষার্থী)। রাফির মা নুসরাত গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাতে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তদুপরি, মুগদার মদিনা বাগ এলাকায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে মাকসুদ (৫০) নামের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় একটি টিনশেড বাড়ির দেয়াল ধসে পড়ে ফাতেমা নামে এক বছর বয়সি শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন। ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকার আব্দুল হকের কন্যা। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন।

নরসিংদীর সদর উপজেলার গাবতলী এলাকায় ভূমিকম্পের সময় বাড়ির সানশেড ভেঙে পড়ে ওমর (১০) নামের এক শিশু প্রাণ হারায়। একই ঘটনায় ওমরের বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বলও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নরসিংদীর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারও মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

নরসিংদীর পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে কাজেম আলী ভূঁইয়া (৭৫) প্রাণ হারান। এছাড়া কাজীরচর নয়াপাড়া গ্রামের নাসির উদ্দিন (৬৫) এবং শিবপুরের জয়নগর ইউনিয়নের আজকীতলা গ্রামের ফোরকান মিয়া (৪৫) ভূমিকম্পে নিহত হয়েছেন।

ভূমিকম্পে রাজধানী ও নরসিংদীর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে বিস্তারিত তথ্য এখনও সংগ্রহাধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট