1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ, আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ও বিশ্বকাপের ভেন্যু বিতর্ক ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্ট চিতলমারীতে মোটরসাইকেল থেকে পড়ে ব্যবসায়ী নুরু শেখ নিহত পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা যশোর ৮৫-১ শার্শা আসনে জামায়াতের নির্বাচনি প্রচারণা শুরু নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ২০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ আটক ১ কোস্টগার্ডের সহায়তায় পরিবারের কাছে ফিরে গেল জেলে মান্নান! প্রাণ ফিরে পাচ্ছে জ্ঞানসাধনার তীর্থভূমি; সংস্কারে নতুন রূপে ফিরছে আচার্য পিসি রায়ের পৈতৃক ভিটা বাংলাদেশ না খেললে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তানও

ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:: আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপের আসর। আসন্ন টুর্নামেন্টের গ্রুপ ও পূর্ণ সূচি প্রকাশ করেছে আইসিসি।

সূচি অনুযায়ী, বাংলাদেশ রাখা হয়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দুই সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও আছে নেপাল ও ইতালি। দুই স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা যথাক্রমে গ্রুপ ‘এ’ ও গ্রুপ ‘বি’ তে খেলবে।

বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ দল। কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। একই দিনে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে ভারত ও পাকিস্তান।

কলকাতা বাংলাদেশ খেলবে আরও দুই ম্যাচ। এর মধ্যে ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে পশ্চিমবঙ্গে ম্যাচ আছে টাইগারদের। নেপালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে।

ভারত গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুম্বাইয়ে। পাকিস্তান একই দিন নেদারল্যান্ডসের বিপক্ষে কলম্বোয় মাঠে নামবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট