1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কড়াইলবাসীকে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের আমরা ‘না’ ভোট দিবো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে-জিএম কাদের ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের নির্মূল করা হবে- র‍্যাব মহাপরিচালক প্রশাসনিক সংস্কারে বড় পদক্ষেপ: দেশে ৪ নতুন থানা, নারী ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন কেয়ার বাংলাদেশের আয়োজনে জলবায়ু সহনশীল কৃষি চর্চা ও শিখন বিনিময় মেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাগেরহাটে ৬জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হংকংয়ের আবাসিক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১২৮

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলায় ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১২৮ জনে পৌঁছেছে।

বুধবার সকালে শুরু হওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ভবনজুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

একদিনের বেশি তীব্র জ্বলনের পর শুক্রবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আগুনে পোড়াদের উদ্ধারে অভিযান শুরু হয়। হংকং ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতদের মধ্যে একজন তাদের কর্মীও আছেন। তবে ৮৯ জনের মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।

ভয়াবহ আগুনে আরও ৭৯ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন প্রথমে ভবনের নিচের তলায় লাগে এবং দ্রুত উপরের তলায় ছড়িয়ে পড়ে। তবে এখনও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

আগুনের তাপমাত্রা এক সময় ৫০০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এতে কিছু স্থানে আগুন নেভানোর পরও পুনরায় আগুন জ্বলে উঠেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ণয়ে কয়েকদিন সময় লাগতে পারে।

আগুন নেভাতে প্রায় আড়াই হাজার ফায়ার সার্ভিস কর্মী কাজ করেছেন। এতে ১২ জন কর্মী দগ্ধ হয়েছেন। উদ্ধার অভিযানে ব্যবহৃত হয়েছে ৩৯১টি ফায়ার ইঞ্জিন এবং ১৮৮টি অ্যাম্বুলেন্স। হেলিকপ্টার বা ড্রোন ব্যবহার করা হয়নি, কারণ আগুন ভবনের ভিতরে থাকায় তা কার্যকর হতো না।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দ্রুত ব্যবস্থা না নিলে এমন ধরনের দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে, তাই ভবন নিরাপত্তা ও আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট