1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ, আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ও বিশ্বকাপের ভেন্যু বিতর্ক ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্ট চিতলমারীতে মোটরসাইকেল থেকে পড়ে ব্যবসায়ী নুরু শেখ নিহত পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা যশোর ৮৫-১ শার্শা আসনে জামায়াতের নির্বাচনি প্রচারণা শুরু নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ২০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ আটক ১ কোস্টগার্ডের সহায়তায় পরিবারের কাছে ফিরে গেল জেলে মান্নান! প্রাণ ফিরে পাচ্ছে জ্ঞানসাধনার তীর্থভূমি; সংস্কারে নতুন রূপে ফিরছে আচার্য পিসি রায়ের পৈতৃক ভিটা বাংলাদেশ না খেললে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তানও

পূর্বাচলে প্লট দুর্নীতি,ব্রিটিশ এমপি পদ হারাচ্ছেন টিউলিপ?

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে একই মামলায় তার বোন শেখ রেহানাকে ৭ বছরের ও টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

সোমবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় দেন।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, খালা শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন প্রভাব খাটিয়ে নিজের মা, ভাই ও বোনকে প্লট পাইয়ে দিয়েছেন তিনি। অভিযোগ প্রমাণিত হওয়ায় টিউলিপের ২ বছরের সাজা হয়েছে। শুধু তাই নয়; এ রায়ে টান পড়তে পারে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যপদ নিয়েও। আগেই দুর্নীতি ও অসততার অভিযোগ মাথায় নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আস্থাভাজন হওয়া স্বত্ত্বেও মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে তাকে।

রোববার ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইলের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

এর আগে, রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। চাপে পড়ে তিনি সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হন। ডেইলি মেইলের আরেক অভিযোগ, লন্ডনের নিজ ফ্ল্যাটটির উৎস গোপন করে মিথ্যাচার করেছেন টিউলিপ।

ব্রিটিশ সরকারের অভ্যন্তরীণ তদন্তে বলা হয়, মন্ত্রিত্বের নিয়ম লঙ্ঘন না করলেও টিউলিপের আরও সচেতন হওয়া উচিত ছিল। তবে, এখনো তিনি হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের সংসদ সদস্যর দায়িত্বে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট