1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ, আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ও বিশ্বকাপের ভেন্যু বিতর্ক ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্ট চিতলমারীতে মোটরসাইকেল থেকে পড়ে ব্যবসায়ী নুরু শেখ নিহত পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা যশোর ৮৫-১ শার্শা আসনে জামায়াতের নির্বাচনি প্রচারণা শুরু নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ২০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ আটক ১ কোস্টগার্ডের সহায়তায় পরিবারের কাছে ফিরে গেল জেলে মান্নান! প্রাণ ফিরে পাচ্ছে জ্ঞানসাধনার তীর্থভূমি; সংস্কারে নতুন রূপে ফিরছে আচার্য পিসি রায়ের পৈতৃক ভিটা বাংলাদেশ না খেললে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তানও

সিএমপির ১৬ থানায় ওসিদের রদবদল

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

ডেস্ক:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানায় ব্যাপক রদবদল করা হয়েছে। শনিবার সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে নতুন এই বদলির তালিকা প্রকাশ করা হয়। অভ্যন্তরীণ লটারির মাধ্যমে বর্তমান ওসিদের মধ্যেই দায়িত্ব বণ্টন করা হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী- কোতোয়ালি থানার ওসি আব্দুল করিমকে বদলি করে পাঁচলাইশ থানায় পাঠানো হয়েছে। বাকলিয়ার ওসি আফতাব উদ্দিন দায়িত্ব পেয়েছেন কোতোয়ালি থানায়। সদরঘাট থানার ওসি আব্দুর রহিমকে বন্দর থানায় এবং পাঁচলাইশ থানার ওসি সোলায়মানকে বদলি করে দেওয়া হয়েছে বাকলিয়ায়।

অন্যান্য বদলির মধ্যে আছেন- বায়েজিদের ওসি জসিম উদ্দিন (চান্দগাঁও), চান্দগাঁওয়ের ওসি জাহেদুল কবির (বায়েজিদ), খুলশীর ওসি শাহীনুর আলম (কর্ণফুলী), ডবলমুরিংয়ের ওসি বাবুল আজাদ (চকবাজার)।

এছাড়া- হালিশহর থানার ওসি নুরুল আবছার (পাহাড়তলী), আকবরশাহ থানার ওসি আরিফুর রহমান (সদরঘাট), পাহাড়তলীর ওসি জামির হোসেন জিয়া (ডবলমুরিং), কর্ণফুলীর ওসি জাহেদুল ইসলাম (খুলশী)।

অন্যান্য রদবদলে- বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদ (পতেঙ্গা), পতেঙ্গার ওসি কাজী সুলতান আহসান (হালিশহর), ইপিজেড থানার ওসি কামরুজ্জামান (আকবরশাহ)।

এদিকে চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সিটিএসবিতে পদায়ন করা হয়েছে। ইপিজেড থানায় নতুন ওসি এখনো নিয়োগ হয়নি।

এই রদবদলকে সামনে রেখে নির্বাচনকালীন পুলিশি তৎপরতা আরও সক্রিয় ও সুশৃঙ্খল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট