1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
‘ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের ছেড়ে যাবে না’ ইসলামাবাদের পথে তেহরান, শান্তির শেষ চেষ্টা? বিচার বিভাগ সংক্রান্ত ৩ অধ্যাদেশই বাতিল সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ বগুড়া-৬ উপনির্বাচন,ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী জার্মান পার্লামেন্টের পরিবেশ বিষয়ক কমিটির প্রতিনিধি দলের সাথে খুলনা সিটি কর্পোরেশনের মতবিনিময় শার্শার আলামিন স্বর্নসহ যশোরের কোদালিয়ায় আটক মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা পাইকগাছায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাদ জুম্মা বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদসহ জেলার সকল মসজিদ এবং মাদ্রাসায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৫ ডিসেম্বর) দোয়া অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং সাধারণ মুসাল্লিারা অংশগ্রহণ করে। দোয়া মুনাজাতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করা হয়।
ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের দোয়া মুনাজাতে সর্বস্তরেরবিএনপি মুসল্লিদের সাথে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক শামিমুর রহমান শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য সদস্য এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. লায়ন ফরিদুল ইসলাস, খাদেম নেয়ামুল নাসির আলাপ, শেখ সমশের আলী মোহন, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, জেলা সেচ্ছাসেবক দলের
আহবায়ক জাহিদুল ইসরাম শান্তসহ জেলা বিএনপি নেতৃবৃন্দ ও মুসাল্লিরা। দোয়া মুনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা মোঃ নাসির উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট