1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল তারেক রহমানের সঙ্গে ইসলামী আন্দোলন আমিরের বৈঠক বিদায়ী শ্রদ্ধা ও কৃতজ্ঞতা: প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিশেষ সাক্ষাৎ জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ দিচ্ছেন নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, করলেন ফটোসেশন টেকনাফে কোস্টগার্ড-র‍্যাবের অভিযানে পুরুষ নারী ও শিশুসহ উদ্ধার ১৫ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল খুলনা অঞ্চলের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য’র জন্য দোয়া বাগেরহাটে যুবদল নেতার বসতঘরে অগ্নি-সংযোগ তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কোস্টগার্ড পশ্চিম জোনের মেডিক্যাল ক্যাম্পেইন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিসভা

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চিতলমারীতে সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বাগেরহাটের চিতলমারী উপজেলা সেচ্ছাসেবক দল দোয়া মাহফিল করেছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টায় কালিগঞ্জ বাজার জামে মসজিদে সন্তোষপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আয়োজনে এ দোয়া মাহফিল হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ শফিকুল ইসলাম।
সন্তোষপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জসিম শেখের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ মামুন শেখের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, চিতলমারী উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশিনাথ বৈরাগী, সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন ফকির, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমাম শিকদার, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সালেহ মৃধা, চিতলমারী উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ শামীম শেখ, মোহাম্মদ সাঈদ শেখ, সদস্য মোহাম্মদ হাফিজুল শেখ ও মোঃ রাসেল ফকির প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট