1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
‘ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের ছেড়ে যাবে না’ ইসলামাবাদের পথে তেহরান, শান্তির শেষ চেষ্টা? বিচার বিভাগ সংক্রান্ত ৩ অধ্যাদেশই বাতিল সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ বগুড়া-৬ উপনির্বাচন,ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী জার্মান পার্লামেন্টের পরিবেশ বিষয়ক কমিটির প্রতিনিধি দলের সাথে খুলনা সিটি কর্পোরেশনের মতবিনিময় শার্শার আলামিন স্বর্নসহ যশোরের কোদালিয়ায় আটক মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা পাইকগাছায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খুলনা রেঞ্জের উপজেলা ও থানা আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপ্তি

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা ইলাইপুর আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে শনিবার সকাল ১০ টায় ১০০ জন সদস্যদের ১৪ দিন ব্যাপী উপজেলা ও থানা আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালক খুলনা আনসার ব্যাটালিয়ন (৩ বিএন) মোল্লা আবু সাইদ। বিশেষ অতিথী ছিলেন সহকারী পরিচালক মোঃ রেজাউল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট খুলনা, মোঃ মিনহাজ আরেফিন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ সাইদুর রহমান ও প্রশিক্ষক বৃন্দ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাওয়া তরুনদের শক্তিকে কিভাবে সামাজিক শক্তি হিসাবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ভূমিকা রাখা যায়। এ জন্য আনসার ও ভিডিপি সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে নিরাপত্তায় সবাইকে সচেতন থাকতে হবে এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অনস্বীকার্য। এ ক্ষেত্রে তিনি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করনে আনসার সদস্যদের করণীয় বর্জনীয় বিষয়সমূহ স্পষ্টভাবে অবহিত করেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষিত সদস্যরা অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় প্রদর্শন করবে।
অনুরুপভাবে উপজেলা ও থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৬ষ্ঠ) ধাপ ২০২৫ খুলনা বিভাগের ৯ টি জেলায় একই সাথে সমাপ্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট