1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
‘ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের ছেড়ে যাবে না’ ইসলামাবাদের পথে তেহরান, শান্তির শেষ চেষ্টা? বিচার বিভাগ সংক্রান্ত ৩ অধ্যাদেশই বাতিল সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ বগুড়া-৬ উপনির্বাচন,ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী জার্মান পার্লামেন্টের পরিবেশ বিষয়ক কমিটির প্রতিনিধি দলের সাথে খুলনা সিটি কর্পোরেশনের মতবিনিময় শার্শার আলামিন স্বর্নসহ যশোরের কোদালিয়ায় আটক মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা পাইকগাছায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই ৩টি বোট আটক করেছে নৌবাহিনী

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে অবৈধভাবে পাচারের সময় সিমেন্টবোঝাই ৩টি ইঞ্জিনচালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রাম ও নোয়াখালীর সোলেমান বাজার, লক্ষীরচর ও সুবর্ণচর এলাকা থেকে সিমেন্টবোঝাই বোটসমূহ মায়ানমারের উদ্দেশ্যে রওনা হয়। এমন তথ্যের ভিত্তিতে সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজ ও বোটসমূহ সেন্ট মার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে।

গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা টহল চলাকালে সন্দেহজনক ৩টি ইঞ্জিনচালিত বোট সনাক্ত করে। এ সময় থামার নির্দেশ দেওয়া হলে বোটগুলো পালানোর চেষ্টা করে। নৌবাহিনীর জাহাজ তাৎক্ষণিক ধাওয়া করে বোটগুলোকে আটক করতে সক্ষম হয়। আটককৃত এফবি আল্লাহর দান, এফবি আলাউদ্দিন-১ ও এফবি আলাউদ্দিন-২ নামের বোটগুলো তল্লাশি করে ১,৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮৭৯,৫০০ টাকা। এ সময় চোরাচালানের সাথে সম্পৃক্ত ৩০ জন মাঝিমল্লাকেও আটক করা হয়।

জব্দকৃত বোট, মালামাল ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, মায়ানমারে অধিক মূল্যে বিক্রির আশায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এরূপ চোরাচালান কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্বের সুরক্ষায়, সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জলদস্যুতা, চোরাচালান দমন এবং সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট