1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোংলায় ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে নৌবাহিনী বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ড ১২ ফেব্রুয়ারি নির্বাচন, গোঁজামিলের সুযোগ নেই-প্রধান উপদেষ্টা এনসিপি নির্বাচনে যাবে কী না এখন চিন্তাভাবনা করছে-আসিফ মাহমুদ ঢাকা ফোরামে জাইমা রহমানের ঐতিহাসিক অভিষেক ইসরায়েলে গণবিক্ষোভ,নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ‘অভ্যন্তরীণ যুদ্ধের’ ডাক গ্রিনল্যান্ড ইস্যু,যুক্তরাজ্য-ফ্রান্সসহ ইউরোপের ৮ দেশের ওপর বাড়তি শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের ইতিহাসে এত অল্প সময়ে এত সংস্কার আর কখনও হয়নি-আইন উপদেষ্টা বিপ্লব বনাম মব: চিফ প্রসিকিউটরের ‘সতর্কবার্তা’ ও রাজনীতিকদের উদ্বেগ

নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: আগামী সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি সম্পর্কিত অগ্রগতি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

সাক্ষাতের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম. সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি সুষ্ঠুভাবে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। তিনি প্রধান উপদেষ্টাকে নির্বাচন পরিচালনায় পূর্ণ সহযোগিতা দেওয়ার জন্য ধন্যবাদ জানান। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টার মাধ্যমে ধন্যবাদ জানান।

তিনি বলেন, এ পর্যন্ত নাগরিকরা নির্বাচনী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, যা দেশের নির্বাচনী পরিবেশকে উজ্জীবিত করেছে।

প্রধান উপদেষ্টা সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে কমিশনই মূল চালকের আসনে থাকবে। আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জনগণকে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট