1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ, আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ও বিশ্বকাপের ভেন্যু বিতর্ক ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্ট চিতলমারীতে মোটরসাইকেল থেকে পড়ে ব্যবসায়ী নুরু শেখ নিহত পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা যশোর ৮৫-১ শার্শা আসনে জামায়াতের নির্বাচনি প্রচারণা শুরু নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ২০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ আটক ১ কোস্টগার্ডের সহায়তায় পরিবারের কাছে ফিরে গেল জেলে মান্নান! প্রাণ ফিরে পাচ্ছে জ্ঞানসাধনার তীর্থভূমি; সংস্কারে নতুন রূপে ফিরছে আচার্য পিসি রায়ের পৈতৃক ভিটা বাংলাদেশ না খেললে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তানও

বিজয় দিবসে ৬৪ জেলায় স্বাধীন বাংলা বেতারের গান

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর দেশের ৬৪ জেলায় একযোগে পরিবেশিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, এ প্রজন্মের শিল্পীদের পরিবেশনায় একাত্তরের কালজয়ী সব গান শুনতে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় ও গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে ১৬ ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এ দিনে। প্রতিবছরই দিনটি নানা আয়োজনে যথাযথ মর্যাদায় পালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট