1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ, আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ও বিশ্বকাপের ভেন্যু বিতর্ক ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্ট চিতলমারীতে মোটরসাইকেল থেকে পড়ে ব্যবসায়ী নুরু শেখ নিহত পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা যশোর ৮৫-১ শার্শা আসনে জামায়াতের নির্বাচনি প্রচারণা শুরু নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ২০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ আটক ১ কোস্টগার্ডের সহায়তায় পরিবারের কাছে ফিরে গেল জেলে মান্নান! প্রাণ ফিরে পাচ্ছে জ্ঞানসাধনার তীর্থভূমি; সংস্কারে নতুন রূপে ফিরছে আচার্য পিসি রায়ের পৈতৃক ভিটা বাংলাদেশ না খেললে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তানও

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: রাজধানীর নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জার কাজের নামে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে বলা হয়েছে, এসব কার্যক্রমে প্রায় ২৪ কোটি টাকার সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কমিশন কোনো ব্যক্তির পরিচয় দেখে নয়, অভিযোগের ভিত্তি ও বিশ্বাসযোগ্যতা বিবেচনা করেই অনুসন্ধান শুরু করে।

অভিযোগ অনুযায়ী, নিকুঞ্জ লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে অবস্থিত তিনতলা ডুপ্লেক্স বাড়িতে ২০২৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার পর আবদুল হামিদ ও তার পরিবার উঠেন। এরপর বাড়ির পাশের সড়কের বাধা নির্মাণ, নান্দনিক ডেক স্থাপন, ঝুলন্ত ব্রিজ, খালের পাড়ে আধুনিক ল্যাম্পপোস্টসহ বিভিন্ন উন্নয়নকাজ করা হয় যা ব্যক্তিগত বাসভবনের সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যেই করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এসব কাজের মাধ্যমে সরকারি অর্থের বড় অঙ্ক খরচ হওয়ায় রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা ক্ষতির অভিযোগ উঠেছে। বর্তমানে অভিযোগটি দুদকের প্রাথমিক অনুসন্ধানের আওতায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট