1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোংলায় ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে নৌবাহিনী বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ড ১২ ফেব্রুয়ারি নির্বাচন, গোঁজামিলের সুযোগ নেই-প্রধান উপদেষ্টা এনসিপি নির্বাচনে যাবে কী না এখন চিন্তাভাবনা করছে-আসিফ মাহমুদ ঢাকা ফোরামে জাইমা রহমানের ঐতিহাসিক অভিষেক ইসরায়েলে গণবিক্ষোভ,নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ‘অভ্যন্তরীণ যুদ্ধের’ ডাক গ্রিনল্যান্ড ইস্যু,যুক্তরাজ্য-ফ্রান্সসহ ইউরোপের ৮ দেশের ওপর বাড়তি শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের ইতিহাসে এত অল্প সময়ে এত সংস্কার আর কখনও হয়নি-আইন উপদেষ্টা বিপ্লব বনাম মব: চিফ প্রসিকিউটরের ‘সতর্কবার্তা’ ও রাজনীতিকদের উদ্বেগ

দাকোপে কৃষকের অধিকার এবং নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে গনসমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে বে-সরকারী উন্নয়ন সংস্থা উলাসী সৃজনী সংঘের আয়োজনে কৃষকের অধিকার ও অন্তর্ভূক্তি নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে গনসমাবেশ ও বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। স্ববল প্রকল্পের আওতায় ইউরোপীয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ এর সহযোগীতায় বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার দাকোপ ইউনিয়ন পরিষদের পাশের মাঠ প্রাঙ্গনে উপজেলা নারী অ্যাসোসিয়েশনের সভাপতি সামছুন্নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়। সভায় স্বাগত বক্তৃতা করেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা মহিলা অধিদপ্তরের সহকারী কর্মকর্তা জাকারিয়া আল হেলাল। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি সদস্য সুব্রত মন্ডল,বিশ্বজিত রায়, পরিতোষ সরদার, শান্তুনু গাইন, নারী নেত্রী অনুরাধা মুখার্জী, রেবতী ঘুরামী, উর্মিলা সরদার, সুমি মোড়ল, মীরা রায়, অপর্ণা রায়, শিবানী মন্ডল, উপজেলা উলাসী সৃজনী সংঘের উপজেলা সমন্বয়কারী ব্রজেন্দ্রনাথ শীল, দেবব্রত সরদার প্রমুখ। গন সমাবেশের পূর্বে শত শত নারীর পুরুষের অংশ গ্রহনে একটি বর্নাঢ্য র‌্যালি দাকোপ ইউনিয়ন পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট