1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোংলায় ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে নৌবাহিনী বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ড ১২ ফেব্রুয়ারি নির্বাচন, গোঁজামিলের সুযোগ নেই-প্রধান উপদেষ্টা এনসিপি নির্বাচনে যাবে কী না এখন চিন্তাভাবনা করছে-আসিফ মাহমুদ ঢাকা ফোরামে জাইমা রহমানের ঐতিহাসিক অভিষেক ইসরায়েলে গণবিক্ষোভ,নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ‘অভ্যন্তরীণ যুদ্ধের’ ডাক গ্রিনল্যান্ড ইস্যু,যুক্তরাজ্য-ফ্রান্সসহ ইউরোপের ৮ দেশের ওপর বাড়তি শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের ইতিহাসে এত অল্প সময়ে এত সংস্কার আর কখনও হয়নি-আইন উপদেষ্টা বিপ্লব বনাম মব: চিফ প্রসিকিউটরের ‘সতর্কবার্তা’ ও রাজনীতিকদের উদ্বেগ

ভারতে সাজা শেষে দেশে ফিরল মা-ছেলে

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ভারতে অবৈধভাবে বসবাস করার অভিযোগে বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে মা-ছেলেকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা মা-ছেলে হলেন খুলনার তেরখাদা উপজেলার গাজীপুর গ্রামের শহর আলী মোল্লার মেয়ে রুমা বেগম (৩৯) এবং তার শিশু সন্তান মো. মিসাইল খলিল শেখ (৩)।

ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম সাখাওয়াত হোসেন জানান, অবৈধভাবে ভারতে বসবাসের দায়ে তিন বছর আগে ভারতীয় পুলিশ মা-ছেলেকে আটক করে। সাজাভোগের পর আজ পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটে মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে বেনাপোল পোর্ট থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর কাছে হস্তান্তর করেছে।

ফেরত আসা রুমা বেগম জানান, ২০২৩ সালের ১০ জানুয়ারি দালালের মাধ্যমে রাতের অন্ধকারে অবৈধভাবে ভারতে প্রবেশ করি। পরে ভারতে অবস্থানকালে মুম্বাই পুলিশের হাতে আটক হই। সাজাভোগ করার পর মুম্বাইয়ের একটি সেইফ হোম তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। সেখানে থাকাকালীন তিনি হস্তশিল্পের কাজ করতেন বলেও জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট