1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সন্ত্রাসী হামলায় সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের (ইউএন) একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সন্ত্রাসীরা আকস্মিকভাবে ইউএন ঘাঁটিতে হামলা চালালে শান্তিরক্ষী বাহিনীর সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট