1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোংলায় ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে নৌবাহিনী বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ড ১২ ফেব্রুয়ারি নির্বাচন, গোঁজামিলের সুযোগ নেই-প্রধান উপদেষ্টা এনসিপি নির্বাচনে যাবে কী না এখন চিন্তাভাবনা করছে-আসিফ মাহমুদ ঢাকা ফোরামে জাইমা রহমানের ঐতিহাসিক অভিষেক ইসরায়েলে গণবিক্ষোভ,নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ‘অভ্যন্তরীণ যুদ্ধের’ ডাক গ্রিনল্যান্ড ইস্যু,যুক্তরাজ্য-ফ্রান্সসহ ইউরোপের ৮ দেশের ওপর বাড়তি শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের ইতিহাসে এত অল্প সময়ে এত সংস্কার আর কখনও হয়নি-আইন উপদেষ্টা বিপ্লব বনাম মব: চিফ প্রসিকিউটরের ‘সতর্কবার্তা’ ও রাজনীতিকদের উদ্বেগ

অবহেলিত জনপদকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চাই-দাকোপ প্রেসক্লাবে জাপা প্রার্থী

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 29;

দাকোপ প্রতিনিধি:: সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা ব্যবস্থা নামে থাকলেও এর সুফল এখন মানুষ পাচ্ছেনা। উপকুলীয় দাকোপবাসীর জীবন অত্যান্ত দূর্বিষহ। নদী ভাঙন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সুপেয় পানির সংকট এ অঞ্চলের মানুষের প্রধান সমস্যা। আমি অবহেলিত এই জনপদকে উন্নয়নের মূল ¯্রােতধারায় যুক্ত করতে চাই।
সোমবার বেলা ১ টায় দাকোপ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে খুলনা-১ দাকোপ বটিয়াঘাটা আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা ও খুলনা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন কথা বলেন। তিনি বলেন সন্ত্রাস চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চল সকল ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়া হবে আমার অঙ্গিকার। এ সময় তার সাথে খুলনা মহানগর জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ মহানন্দ সরকার, দাকোপ উপজেলা জাপার আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, সদস্য সচীব মোঃ মামুনুর রশিদ, চালনা পৌরসভা জাপার আহবায়ক জিয়ারুল ইসলাম জিয়া, জাপানেতা মজনু ফকির, উপজেলা যুব সংহতির সদস্য সচীব মীর কামাল হোসেন বাদশা, পৌরসভা আহবায়ক মনিরুল ইসলাম শিকদার, জাপানেতা নওশের আলী ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১ টায় তিনি উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা জাতীয় পার্টি আয়োজিত এক যৌথ কর্মি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন। এ সময় উল্লেখিত নেতৃবৃন্দ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চালনা পৌরসভা জাপার সদস্য সচীব হুমায়ুন কবির হীরা, জাপানেতা খোকন সরদার, মোঃ আঃ হাই শেখ, মোঃ আবুল হোসেন শেখ, রবিউল শেখ, জাপানেতা মোঃ গনি শেখ, নওশের আলী ভূইয়া, মহাসিন ফারাজী, আঃ সালাম, জিহাদ হাওলাদার, সন্ধ্যা রানী পাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট