1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোংলায় ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে নৌবাহিনী বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ড ১২ ফেব্রুয়ারি নির্বাচন, গোঁজামিলের সুযোগ নেই-প্রধান উপদেষ্টা এনসিপি নির্বাচনে যাবে কী না এখন চিন্তাভাবনা করছে-আসিফ মাহমুদ ঢাকা ফোরামে জাইমা রহমানের ঐতিহাসিক অভিষেক ইসরায়েলে গণবিক্ষোভ,নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ‘অভ্যন্তরীণ যুদ্ধের’ ডাক গ্রিনল্যান্ড ইস্যু,যুক্তরাজ্য-ফ্রান্সসহ ইউরোপের ৮ দেশের ওপর বাড়তি শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের ইতিহাসে এত অল্প সময়ে এত সংস্কার আর কখনও হয়নি-আইন উপদেষ্টা বিপ্লব বনাম মব: চিফ প্রসিকিউটরের ‘সতর্কবার্তা’ ও রাজনীতিকদের উদ্বেগ

দেশের বাজারে আরও বাড়ল সোনার দাম

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ডেস্ক:: একদিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৯১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে বেড়ে প্রায় দুই লাখ ২৭ হাজার ৮০০ টাকা ছাড়িয়েছে।

সোমবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম ৬ জানুয়ারি থেকে কার্যকর হবে।

সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইসডটওআরজি সূত্রে জানা যায়, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৪৪৫ ডলার উঠেছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা দাম এক লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯২৫ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৬৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬৩৯ টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট