1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

চিতলমারীতে স্বতন্ত্র প্রার্থী সিলভার সেলিমের নির্বাচনী অফিস উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী, সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমের চিতলমারী নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় থানা রোডে এ নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে অফিসটি উদ্বোধন করেন এম এ এইচ সেলিমের জ্যেষ্ঠ পুত্র ও সিলভার লাইন গ্রুপের এমডি মেহেদী হাসান প্রিন্স।
এ সময় তিনি তাঁর পিতার জন্য দোয়া কামনা করে বলেন, ‘বাগেরহাটের উন্নয়নে বিগত দিনে আমার পিতা যেমন আপনাদের জন্য নিরলস ভাবে কাজ করেছেন, আগামীতেও তিনি আপনাদের পাশে থেকে জেলার উন্নয়ন করতে চান। আপনাদের সাথে নিয়ে দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত এ জেলাকে একটি সমৃদ্ধশালী জেলা হিসেবে গড়ে তুলতে চান। এলাকার কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়নসহ বেকারদের জন্য কর্মসংস্থান তথা জেলার সার্বিক উন্নয়নে তিনি কাজ করতে আগ্রহী। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করবেন। আমি বাবার জন্য আপনাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোহাট মসজিদের ইমাম ও খতিব মুফতি ইকবাল হোসেন। চিতলমারী উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোস্তমাসুদ তালুকদারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, জেলা যুবদলের সাবেক সভাপতি মেহেবুল হক কিশোর, এ্যাডভোকেট অমিতাভ বড়াল বাপ্পী, বিবেকান্দ গবেষণা কেন্দ্রের বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ মজুমদার, চিতলমারী উপজেলার প্রবীণ রাজনীতিবীদ আব্দুস সালাম বিশ্বাস, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল বিশ্বাস ও সন্তোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিবেকানন্দ সমাদ্দার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার ও বিভিন্ন বয়সের পাঁচ শতাধিক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট