1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নির্বাচনী প্রচার প্রচারণায় বাঁধা, অফিসে তালা, ভাংচুর ও অপপ্রচারের অভিযোগ সংবাদ সম্মেলন করেছ । বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম, মাহবুবুর রহমান টুটুল, সামিদ আল হাসানসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম বলেন, বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আমাদের নির্বাচনী প্রচার প্রচারণায় কিছু সন্ত্রাসী বাহিনী বাঁধা দিচ্ছে, আমাদের নির্বাচনী অফিসের আগুন লাগিয়েছে। আমাদের প্রচারণার মাইক ভাংচুর করেছে, যাত্রাপুর নির্বাচনী অফিসে তালা লাগিয়েছে। এ বিষয়ে পুলিশ প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। এ অবস্থা বিরাজ করলে নির্বাচনে কোন লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। প্রধান নির্বাচন কমিশনের কাছে আগামী সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে কর ফাঁকির গুজব ছড়ানো হচ্ছে। কর ফাঁকি দিলে তো নমিনেশন বৈধতা পেতাম না। নির্বাচনকে কেন্দ্র করে আমাকে হেয় করার জন্য কিছু কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজব ছড়াচ্ছে। আমি জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের নিকট এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানায়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, আমরা অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট