1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল অস্ত্রসহ আটক পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক

পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদখালী গরুর হাটের মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন চাঁদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার আলাউদ্দীন মাস্টার। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, সদস্য সচিব এস এম ইমদাদুল হক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, বিএনপি নেতা মনিরুল ইসলাম মনি মোল্লা ও আসাদুজ্জামান ময়না।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্লা ইউনুস আলী ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নাজমুল হুদা মিন্টুর সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন— জুলফিকার মোড়ল, আব্দুল কাদের, হাবিবুর রহমান বেলাল, বিশ্বজিৎ সাধু, আব্দুস সালাম খান, ইউনিয়ন মহিলা দলের সভাপতি রেহানা পারভীন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা তাঁদের বক্তব্যে দীর্ঘদিন ধরে অবহেলিত পাইকগাছা-কয়রা অঞ্চলের সার্বিক চিত্র তুলে ধরেন এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই বলে মন্তব্য করেন। তাঁরা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট